বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কুমিল্লার রামচন্দ্রপুর লঞ্চঘাট থেকে শিশুর মরদেহ উদ্ধার

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৯৫৩ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর লঞ্চঘাট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পিতৃহীন, প্রবাসী মাতার সন্তান নিহত মোঃ শাহীন মিয়া (১৪) উপজেলার শ্রীকাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত চন্দনাইল গ্রামের বাতেন, জলিলের ভাগিনা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার খড়মপুরে কেল্লা শাহ্ মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়। মাজার জিয়ারত সমাপ্তিতে ট্রলারে করে গত বুধবার ফিরে রামচন্দ্রপুরে। রাতের খাবারের সমাপ্তিতে টিফিন বাটি আচমকা পানিতে পরে গেলে, শাহীন ডুব দেয় পানিতে। কিন্তু দীর্ঘসময় ডুব দিয়েও উঠে না আসায় খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। রাতে ডুবুরিদের খবর দেওয়া হলেও অক্সিজেন বিহীন থাকায়, পানিতে নামেনি ডুবুরিরা। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ভেসে উঠে তার মরদেহ।

এলাকাবাসীর সহযোগিতায় শাহীনের লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তার মামার বাড়ীতে। ততক্ষণে চন্দনাইল গ্রামে নেমে আসে শোকের ছায়া। দুপুরে নিহত শাহীনের নামাজের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..