সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

তাড়াইল থানার নতুন পুলিশ পরিদর্শক সামছুর রহমান

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৬০০০ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মোহাম্মাদ সামছুর রহমান যোগদান করেছেন। শনিবার (৫ আগষ্ট) তিনি তাড়াইল থানায় তাঁর দায়িত্ব বুঝে নেন। তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে দায়িত্বে থাকা মোখলেছুর রহমানের জায়গায় মোহাম্মাদ সামছুর রহমান যোগদান করেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করে পুলিশে যোগদান করেন। ২০২২ সালের আগস্ট মাসের ৭ তারিখে তিনি কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও বিভিন্ন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছিলেন।

ওসি (তদন্ত) মোহাম্মাদ সামছুর রহমান নারয়নগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা মিজমিজি গ্রামের বাসিন্দা। তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক।

তাড়াইল থানার নবাগত ওসি (তদন্ত) মোহাম্মাদ সামছুর রহমান বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন থেকে মাদক সহ সকল ধরনের অপরাধ নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। মাদকের সাথে কোনো আপোষ নেই জানিয়ে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..