বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে জামাই-শশুর মিলে হোটেলে গাজা বিক্রি: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার -৩

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৬০১১ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে রান্না ঘর থেকে আধা কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিষকাটা বাজারে মো.ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর ভাতের হোটেলে। ফিরোজ গাজী আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে।

এসময় হোটেল মালিক ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর দুই মেয়ে মোসা:রেকসোনা(৩০),মোসা:শারমিন সুলতানা (১৯) ও জামাই মো.জাকির হোসেনকে গ্রেফতার করলেও পালিয়ে যেতে সক্ষম হন মো: ফিরোজ গাজী(৫৫) ওরফে ভান্ডারী ও তার স্ত্রী মোসা:ফরিদা বেগম (৪৫)। মির্জাগঞ্জ থানার এস, আই জহির রায়হান জানান,উপজেলার আমড়াগাছি ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে মো.ফিরোজ গাজী (ওরফে ভান্ডারী) ও তার স্ত্রী ফরিদার মেয়ে রেকসোনা ও শারমিন সুলতানা, এবং ছোট মেয়ে জামাই মুন্সিগঞ্জ জেলার পয়সাগাও গ্রামের সিরাজ বেপারীর ছেলে জাকির হোসেন মিলে উপজেলার মহিষকাটা বাজারে হোটেল ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতো।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের খাবার হোটেলের রান্না ঘরের মাটির নিচে একটি টিনের জেরের মধ্যে থেকে আধা কেজি গাঁজাসহ রেকসোনা, জাকির ও তার স্ত্রী শারমিন কে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ আসার খবর শুনে ফিরোজ গাজী ও তার স্ত্রী ফরিদা সু-কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, পাঁচ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয় হয়েছে। এদের মধ্যে গ্রেফতারকৃত তিন জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..