সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

মির্জাগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৯৫৩ বার পঠিত

মির্জাগঞ্জের সুবিদখালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

১৬-৮-২০২৩ তারিখ রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বরিশাল বাকেরগঞ্জ বরগুনা মহাসড়কে সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর স্টুডেন্ট কাউন্সিলর প্রথম নির্বাচিত চিপ অফ স্টুডেন্ট কেবিনেট ছাত্রনেতা মোঃ আসাদুল হাসান মাকসুদের বিরুদ্ধে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মির্জাগঞ্জ উপজেলা সকল সচেতন শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা এলাকার জনগণ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা। প্রায় ৩০ মিনিটের মানববন্ধনে মাকসুদের পিতা জনাব মিলন মির্ধা বলেন, এই মামলায় যারা নির্দোষ আছে, তদন্ত করে পুলিশ কর্তৃপক্ষ অব্যাহতি দিবেন, মির্জাগঞ্জ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব জসিম উদ্দিন সবুজ মৃধা বলেন, আসাদুল হাসান মাকসুদ ঘটনার সময় কোটের সামনে আমার ছোট ভাই মাহিনের সাথে আড্ডা দেয়। তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব রাকিব মৃধা বলেন, আসাদুল হাসান মাকসুদ এই হামলায় নির্দোষ ছিল, তাকে যেন অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য গত ২৮ – ০৬-২০২৩ তারিখ মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কিশোর গ্যাং কর্তৃক মির্জাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আতাউল্লাহ নামে এক ঢাকা পলিটেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রের উপর হামলা করা হয়। এবং আতাউল্লাহর পিতা জনাব সাত্তার হাওলাদার ০১/০৭/২০২৩ ইং

১৩ জন আসামীর নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন, সেই মামলায় আসাদুল হাসান মাকসুদ ৪ নং আসামি হিসেবে এজাহার ভুক্ত হন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..