বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫৯৯৮ বার পঠিত

সংবাদপত্র, সাংবাদিক এবং কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিইউজে’র সদস্য কাঞ্চন কুমার দেসহ কয়েকটি জাতীয় দৈনিক ও টেলিভিশনের বিরুদ্ধে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ ও অপচিকিৎসার দায়ে অভিযুক্ত ডা. মাছুম সিরাজের মানহানি মামলায় উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বা কোনো গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিকারের জন্য ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’-এ যাওয়ার আইনে বলা আছে। কিন্তু ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত ডা. মাছুম সিরাজ প্রেস কাউন্সিলের আশ্রয় না নিয়ে আদালতে মামলা করে বিভিন্ন গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকদের নাজেহাল করার পথ বেছে নিয়েছে।
তারা বলেন, যেহেতু অভিযোগটি বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) বিচারাধীন রয়েছে সেখানে মামলা করা নিজেদের দোষ ও প্রতারণা ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
অপচিকিৎসার শিকার হয়ে সাংবাদিক কাঞ্চন কুমার দে (৬২) গত ৫ জুন সুবিচার চেয়ে বিএমডিসিতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকটি জাতীয় দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, ডেইলি স্টার, ডেইলি অবজারভার, সারাবাংলা ডট নেট এবং নাগরিক টিভি, একুশে টিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ অপচিকিৎসার শিকার সাংবাদিক কাঞ্চন কুমার দে (যিনি এখনো জীবন ঝুঁকিতে রয়েছেন) এবং উল্লেখিত জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক ডা. মাসুম সিরাজকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। (বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..