বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড়

মুরাদনগরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৯৪ বার পঠিত
মুরাদনগরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন সিকদার লোটন।

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘ ২৫ বছর পর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কোম্পানীগঞ্জ বাজারের সিএনজি স্টেশন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক হাজী মো শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন সিকদার লোটন।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কুমিল্লা-০২ হোমনা আসনের সাবেক এমপি মো. আমির হোসেন ভূইয়া।

সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন, যুগ্ম-মহাসচিব ফখরুল হাসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব সৈয়দ মোঃ ইফতেখার আহসান হাসান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আজগর, সমাজকল্যান সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মো. আলমগীর হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুঞ্জুরুল ইসলাম শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোসা. ফেরদৌসী বকুল, কুমিল্লা উত্তর জেলার সদস্য নাজমা আক্তার, মুরাদনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা সিনিয়র সহ-সভাপতি চৌধুরী মো. আবুল হোসেন, জাতীয় যুব সংহতির নেতা জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলার ছাত্রনেতা দ্বীন ইসলাম ও সুজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাঙ্গরা বাজার থানা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচনের বৈতরনী পার হতে পারবে না। যে দলই ক্ষমতার স্বাদ নিতে চায়, আমাদের সাথে আতাত করতে হবে। বক্তারা আরোও বলেন, আমরা পূর্বের চাইতে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী। দেরিতে দ্বি-বাষিক সম্মেলন করাতে আপনারা বিচলিত হবেন না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..