মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

বেতাগীতে ব্রেইন টিউমারে আক্রান্ত মনিরার চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৪০ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঠমিস্ত্রী মো. সেলিম পেয়াদার মেঝো মেয়ে মনিরা আক্তার (১৬) ব্রেইন টিউমারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন এই হতদরিদ্র পরিবার।

জানাগেছে, গত মার্চ-২০২৩ মাসে মনিরা প্রচন্ড মাথাব্যাথায় আক্রান্ত হয়ে বরগুনা ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে মনিরাকে উন্নত চিকিৎসার পরামর্শদেন। ডাক্তারের পরামর্শের ভিত্তিতে মনিরার হতদরিদ্র বাবা তাঁকে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রুহুল মোক্তাদির মনিরার বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার শেষে তার ব্রেইন টিউমার হয়েছে বলে জানান। আক্রান্ত মনিরার অপারেশন ও সার্বিক চিকিৎসা ব্যয়ের জন্য ৫ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন। তাই মনিরার চিকিৎসায় তার হতদরিদ্র পরিবার প্রধানমন্ত্রী, সংসদ সদস্য সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ: মনিরার বাবা মো. সেলিম পেয়াদা ফোন নম্বর ০১৭৮৩৩৩৮৯৭৮ ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..