সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯২৬ বার পঠিত

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ডিসেম্বর) সকাল ১০টা শোলাকিয়ায় অবস্থিত জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জনাব রুকন উদ্দীন এর সঞ্চালনায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম।

বক্তারা বলেন, ৭১এর স্বাধীনতা সংগ্রামে ৩০লক্ষ বীর শহীদ ও ২লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। সুতরাং আজকের এই দিনে আমাদেরকে মুক্তিযোদ্ধের মান অক্ষুণ্ণ রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি এইচ.এম সাইফুল ইসলাম (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..