শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিরোধের আহ্বান ৯১ জন বিশিষ্ট নাগরিকের

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯২২ বার পঠিত

প্রাক্তন প্রধান বিচারপতি, প্রাক্তন আমলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ মোট ৯১ জন বিশিষ্ট নাগরিক আজ ৭ জানুয়ারির সাধারণ নির্বাচন বানচাল করার অপপ্রয়াস প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সংবিধান অনুযায়ী দেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন (ইসি) এবং সংশি¬ষ্ট অন্যান্যরা কাজ করছে কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে নাগরিকরা উল্লেখ করেন।
এরই ধারবাহিকতায় গত ২৮ অক্টোবর রাজধানীতে গণসমাবেশের নামে বিএনপি-জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীরা প্রকাশ্যে নৃশংসভাবে একজন কর্তব্যরত নিষ্ঠাবান পুলিশ সদস্যকে হত্যা করে। এমনকি প্রধান বিচারপতির বাসভবন ও হাসপাতালে তারা তা-ব চালায়। একটি বাসের ভিতরে ঘুমন্ত শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
বিশিষ্ট নাগরিকরা বলেন, ১২ ডিসেম্বর বিএনপি-জামাতের সন্ত্রাসীরা গাজীপুরের রেল লাইনের ফিস প্লেট উপড়ে ফেলে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটায়, একজন নিরীহ নাগরিক নিহত হওয়াসহ অসংখ্য ট্রেনযাত্রী আহত হয়। সর্বশেষ আজ ১৯ ডিসেম্বর সকালে ঢাকা বিমান বন্দর ও তেজগাঁও রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগিতে সন্ত্রাসীচক্র অগ্নি সংযোগ করে।এই ঘটনায় চারজন নিরীহ যাত্রী নির্মম ভাবে নিহত হয়।
এসব নাশকতার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী সাধারণ নির্বাচনকে বানচাল করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্তব্ধ করা, তারা দেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী নির্বাচন সফল করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম, অধ্যাপক মুনতাসির মামুন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী, পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, প্রফেসর ড. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ আহমেদ, মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ ও মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..