রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ?

২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬২টি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৪৩ বার পঠিত

গতকালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন পেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নগরীর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিইসি এ তথ্য জানান।
কাজী হাবিবুল আউয়াল জানান, একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের একটি নির্বাচন স্থগিত করা হয়েছে আর ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় পরবর্তীতে সেখানে নির্বাচন অনুষ্ঠানের পর ফলাফল ঘোষণা করা হবে।
সিইসি আরো বলেন, আগামী ১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের পরে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সফল হয়েছে। তারা ৬২টি আসনে জয়ী হয়েছে।
তিনি জানান, জাতীয় পার্টি ১১টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল জানান, জাতীয় নির্বাচনে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
ইসি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে।

(BSS)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..