শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে জমি জমার ভোগ দখল নিয়ে ভাইকে কুপিয়ে জখম

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৫৯ বার পঠিত

জমি জমার ভোগ দখল নিয়ে নিয়ে পটুয়াখালীতে ছোট ভাই ও তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বড় দুই ভাই তার স্বজনরা।

স্থানীয় সুত্রে জানা যায়, ৪ঠা ফেব্রুয়ারী (রবিবার) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জমি জমার ভোগ দখল নিয়ে দুপুরে কথা কাটাকাটির এক পর্যায় মরিয়ম বেগম ও তার স্বামী হেলাল ঘরামীর উপর হামলা হয়। হেলাল ঘরামীর বড় ভাই মিজান ঘরামী, মিলন ঘরামী, মিলনের স্ত্রী পারভীন বেগম ও তার ভাই মনির তাদের উপর হামলা করে। এতে হেলালের মাথায় ধারালো বস্তুর আঘাতে কেটে যায় এবং মরিয়ম গুরুতর আহত হয়। বর্তমানে স্বামী ও স্ত্রী উভয়ই পটুয়াখালী ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছে।

আহত মরিয়ম জানায়, আমাাকে ও আমার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। পূর্বেও এ নিয়ে ঝামেলা হয়েছে। আজকে আমাকে মেরেছে আর আমার স্বামীকে কুপিয়েছে। আমরা খুব আতঙ্কে আছি।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও চাচাতো ভাই জাকির ঘরামী বলেন, ঘটনার সময় আমি ছিলাম। তাদের ভাইদের ভিতরে ধস্তাধস্তি হয়েছে কিন্তু আমি কাউকে আঘাত করতে দেখি নাই। শাহ আলম ঘরামি বলেন,আমি মাড়ামাড়ি দেখেছি কিন্তু কোন মাথা ফাটা দেখি নাই।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..