বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

ডিএসইসি’র সভাপতি অনিক সম্পাদক জাওহার ইকবাল

মোঃ আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৬০৩৫ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান সজীব:

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমেদ জারিফ ৫০৭ ভোট ও কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মোহাম্মদ আবু ইউসুফ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..