বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড়

ডিএসইসি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইজিং বিডির আরিফ আহমেদ

মোঃ আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৫৯৮৭ বার পঠিত

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন। এ ছাড়া সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম-এর আরিফ আহমেদ।

মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমেদ জারিফ ৫০৭ ভোট ও কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মোহাম্মদ আবু ইউসুফ।

নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ ডিএসইসি’র সকল সম্মানিত ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, পাশাপাশি তিনি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..