শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিএসইসি’র সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো’র জাওহার ইকবাল খান

মোঃ আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৯৪০ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান সজীব:

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাবএডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন।

গত মঙ্গলবার রাতে (৩০ এপ্রিল) এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, ওই দিন সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমেদ জারিফ ৫০৭ ভোট ও কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মোহাম্মদ আবু ইউসুফ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান ডিএসইসি’র সকল সম্মানিত ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, পাশাপাশি তিনি সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করতে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..