মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক

মোঃ আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৯৮৭ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান সজীব:

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাবএডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে ডিবিসি নিউজ চ্যানেলের যুগ্ন বার্তা সম্পাদক মুক্তাদির অনিক সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে (৩০ এপ্রিল) এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, ওই দিন সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমেদ জারিফ ৫০৭ ভোট ও কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মোহাম্মদ আবু ইউসুফ।

ডিএসইসি’র নবনির্বাচিত সভাপতি মুক্তাদির অনিক সকল সম্মানিত ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, পাশাপাশি তিনি সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করতে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..