বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড়

কাল থেকে হাইকোর্টে বিচার কার্যক্রম চলবে : ৮ বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৯২৯ বার পঠিত

আগামীকাল সোমবার থেকে সীমিত আকারে বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কাল ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। ৮ টি বেঞ্চের মধ্যে  ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ।
দ্বৈত বেঞ্চের মধ্যে রয়েছে-বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান এর সমন্বয়ে বেঞ্চে রিট এখতিয়ার, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ এর সমন্বয়ে বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী কোম্পানি সংক্রান্ত, বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর সমন্বয়ে বেঞ্চে রিট , বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা দেওয়ানি ও ফৌজদারি, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান এর সমন্বয়ে বেঞ্চে ফৌজদারি , বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা এর সমন্বয়ে বেঞ্চে  ফৌজদারি এবং বিচারপতি বিশ্বিজিৎ দেবনাথ এর বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..