মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

বেতাগীতে পৌরসভা অফিস ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৯৬৫ বার পঠিত

বরগুনায় বেতাগীতে দিনে দুপুরে পৌরসভা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এসময় বাধা দিতে গেলে পৌরসভার দুই কর্মকর্তাসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দি জানান, ১০/১৫ জন দুর্বৃত্ত পৌর কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে ল্যাপটপ ও কিছু নগদ টাকা লুট করে। তাদের বাধা দিতে গেলে সহকারী কর নির্ধারক জামাল বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং অফিস সহায়ক আনিসুর রহমানকে পিটিয়ে আহত করার হয়।

তিনি বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটের কারণ আমরা বুঝতে পারিনি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর পরই বরগুনা সদর থেকে নৌবাহিনীর দুটি টিম আলাদাভাবে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..