শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে যু্বলীগের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৯৩২ বার পঠিত

মো: জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):

পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদ বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসলামুজ্জামান বিএসসিকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
গতকাল বুধবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ওই ইউনিয়নের যুবদলের প্রচার সম্পাদক মোঃ নশা মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মোঃ তরিকুল ইসলাম।
মামলার বিবরনে জানা যায়, বাদী নশা মিয়া সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। ২০১৮ সালের সিঙ্গাপুর থেকে এসে নশা মিয়া ভয়াং বাজারে মুদি মনোহরির ব্যবসা শুরু করেন। পরে তিনি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পান। বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট হওয়ায় যুবলীগ নেতা আসলামুজ্জামান (বিএসসি) মামলা হামলার ভয় দেখিয়ে তাঁর নিকট থেকে বিভিন্ন সময় চাঁদা নিতেন। গত ১ আগস্ট দোকানে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসলাম বিএসসি তাঁর দলবল নিয়ে হুমকি দিয়ে আসে।

এ বিষয়ে মো. আসলামুজ্জামান বিএসসি বলেন, ব্যাক্তি শত্রুতার কারণে নশা মিয়া আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..