শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত ২

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৯১৪ বার পঠিত
মুরাদনগর উপজেলায় এক ব্যবসায়ীকে জখম করে সন্ত্রাসীরা।

মো: রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামে পূর্ব বিরোধের জেরে রাতের আধারে আলঙ্গীর হোসেন মনির নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীসহ অপর একজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমঙ্গীর হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত কামির মিয়ার ছেলে বাহার মিয়া (৩০)।

বুধবার রাতে এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আন্দিকুট গ্রামের মন্দিরের পাশে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদামতলী বাজারের ব্যবসায়ী ও হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমগীর হোসেন তার এক বন্ধুকে নিয়ে মঙ্গলবার রাতে ব্যবসার কাজে আন্দিকুট হয়ে কড়ইবাড়ি যাচ্ছিলো। আন্দিকুট গ্রামের মন্দিরের পাশে যাওয়ার পর সড়কের তাদের যাতায়তে ব্যবহিত অটোরিক্সা থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ব্যবসায়ী মনিরকে পিটিয়ে আহত করে এবং সাথে থাকা বন্ধু বাহারকে দা দিয়ে মাথায় আঘাত করে জখম করে সাথে থাকা প্রায় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর বন্ধু বাহারকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন মনির অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে আন্দিকুট গ্রামের বাহার মিয়া, মোবারক হোসেন, মালু মিয়া, কালু মিয়া, আবু বাক্কি, ছাদ্দাম, রুবেলের নেতৃত্বে ২০/৩০ জনের একদল সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমার কাছে থাকা ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি এবং সন্ত্রাসীদের বিচার দাবী জানাচ্ছি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অমর চন্দ্র দাস বলেন, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..