বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯০৬ বার পঠিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:

১১৪, পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানকে সোমবার (২৩ সেপ্টেম্বর) আছর নামাজ বাদ তার গ্রামের বাড়িতে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এর আগে সোমবার(২৩ সেপ্টেম্বর) বাদ জোহর কলাপাড়া পৌরশহরের কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে তার ২য় নামাজে জানাজা এবং রবিবার এশার নামাজ বাদ ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার ১ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেলো ৭৬ বছর।

১১৪, পটুয়াখালী-৪ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৩ সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, রাঙ্গাবালী উপজেলা, কলাপাড়াকে ১ম শ্রেণির পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ, কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কে শহীদ নজরুল ইসলাম সেতু নির্মাণ সহ দক্ষিণ অঞ্চলের উন্নয়নে তার ব্যাপক ভূমিকা রয়েছে। তবে ক্ষমতায় থাকাকালিন দূর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা ছাড়াও ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..