মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯০৮ বার পঠিত

তোফাজ্জলসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূূচিতে বক্তারা বলেছেন, পালানোর পরিকল্পনা না থাকলে জনতাকে মব ইনজাস্টিসমুক্ত সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করুন। জনগণ নির্মমতার রাজনীতি চায় না।

দেশ সংকটাবদ্ধ ৫৪ বছর ধরে। তারা অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও কূটনৈতিক সংকট থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালালেও বারবার ব্যর্থ হচ্ছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গণমাধ্যম ব্যক্তিত্ব নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, শিক্ষক নেতা হুমায়ুন কবির, আবদুর রহমান, আফতাব মন্ডল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার রাজনীতি থেকে মুক্তির জন্য পুরো জাতি ছটফট করছে যুগের পর যুগ। এক পক্ষ পালালে বা পরাজিত হলে আরেক পক্ষ এসে সন্ত্রাস- নৈরাজ্য-দুর্নীতি খুন-গুম শুরু করে। জনগণ এসব ভন্ড-প্রতারক-দুর্নীতিবাজদের হাত থেকে মুক্তি চায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..