শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯২৩ বার পঠিত

মোঃ রায়হান চৌধুরী,  (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার সকাল ১১ টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (৩৮ বীর)’র মেজর নাজিউর রহমান।

এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সহ-সভাপতি সৈয়দ মোস্তাক আহম্মেদ মীর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, উপজেলা জামায়েতের সুরা সদস্য মোঃ মনসুর মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, রতন চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি নিত্যানন্দ রায়, সাবেক সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার পিংকু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, জামায়াতে ইসলামের শুরা সদস্য শাহজাহান মাস্টার, মাহবুব আলম মুন্সি, জালাল উদ্দিন, আবুবকর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারন সম্পাদক খোরশেদ আলম, মুরাদনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক চন্দন দেবনাথ প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন এলাকার মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় দূর্গাপূজাকে উৎসব মুখর করতে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৪৫টি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দলগুলো পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে অংশগ্রহনের কথা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..