বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বামনায় বিভিন্ন পূজা মন্ডপে চলছে দূর্ঘা উৎসব

মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৯৪৪ বার পঠিত
মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে প্রতি বছরের ন্যায় এভারো চলছে দূর্ঘা উৎসব। এসব পূজা মন্ডপগুলোতে সনাতনীদের পাশাপাশি দেখা যাচ্ছে সকল ধর্মলম্বীদের। আনন্দ উৎসবে মেতে উঠেছে শিশু, কিশোর, কিশোরী সহ সকল পেশার মানুষেরা।

শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে এসেছেন। সঙ্গে চার সন্তান সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও কার্তিক। মাকে বরণ করে নেওয়ার মধ্যে দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল আয়োজন। উলুধ্বনি,শঙ্খ, ঘণ্টা আর ঢাক-ঢোলের বাজনার মধ্য দিয়ে চলছে পূজা।

সারাদেশে মতো বরগুনার বামনায় বিভিন্ন পূজা মন্ডপে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় দূর্গা পূজা। এ সময় ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে পৃথিবীতে স্বাগত জানানো হয়। বামনার পূজা মন্ডপ গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান,পূজা, প্রসাদ বিতরণ,আরতী,চন্ডী পাঠ সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই পূজা।
দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে করা হয়েছে আলোকসজ্জা। সে সমস্ত পূজা মন্ডপগুলোতে উৎসব-আনন্দে মেতে ওঠে শিশু,কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ।
পঞ্জিকা মতে, এবার দেবী মা দূর্গা এসেছে দোলায় চড়ে এবং যাবেন গজে চড়ে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..