মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

বেতাগীতে চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৯৬৮ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বেতাগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা ইসলাম (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আরিফা বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে। তবে কার সাথে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে তার রহস্যে এখন পর্যন্ত জানা যায়নি।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আরিফা ইসলাম নিজ বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার কিছুক্ষন পর তার বাবা ও মায়ের নজরে আসে। এরপর আরিফাকে তার বাবা মা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরিফার বাবা বেলাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মা বাবা কারো সাথে তো ওর কথার কাটাকাটি হয়নি। কারো সাথে রাগ করেছে, কিছুই বুঝতে পারলাম না।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টা পর্যন্ত আরিফার লাশ থানায় রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..