সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৯২৮ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ নভেম্বর সকাল ১১টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক নাবিউল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন আর্দশ কলেজের প্রদর্শক হামিদুল হক ও রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ী’র সভাপতি শেখ রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদসহ অনেকেই।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর পলাশবাড়ী প্রেসক্লাবে ২০০৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহ আলম সরকার সভাপতি, পাপুল সরকার সাধারণ সম্পাদক, আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক, আশরাফুজ্জামান সরকার সহ-সভাপতি, হাসিবুর রহমান স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক, হামিদুল হক মন্ডল কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এসানুল হক মিলন মন্ডল, সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ রায়, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন, মতিয়ার রহমান লাভলু ও এ্যাড. আবেদুর রহমান সবুজ সদস্য সচিব নির্বাচিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..