শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

কিশোরগঞ্জে ‘পদক্ষেপ’ -এর সৌজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৯০৫ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ -এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত উক্ত কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করন এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনে উদ্বুদ্ধ করা হয়। এসময় প্রায় ১ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আশরাফ আলী সোহান বলেন, ‘পদক্ষেপ মূলত সমাজের বিভিন্ন সংকটময় মূহুর্তে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে অনেকেই পাশে দাড়ায় না, সেসব সমস্যা নিয়ে এই সংগঠন কাজ করবে। রক্তদান, বৃক্ষরোপণ, ছাত্রদের পড়াশোনা ইত্যাদি কাজে সহায়তা করবে।

এছাড়াও সংগঠনের আরেক উপদেষ্টা জোবায়ের আহমাদ বলেন, বর্তমানে সামাজিক অবক্ষয় চলছে, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতন এগুলো যেন সামাজিক ফ্যাশনে পরিনত হয়েছে, এই সংগঠন সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ বলেন, পদক্ষেপ একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি, আজকের কার্যক্রম ধারাবাহিক কর্মসূচির একটি অংশ

এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা, হাফেজ ওয়ালী উল্লাহ, যুগ্ম আহ্ববায়ক আতিকুর রহমান, মীর নৌশেল, মোঃ জিসান, সাদিক ভূইয়া, সদস্য সচিব সোহানুর রহমান, সদস্য দিহান, রাসেল, সাবিত, নোমান, মেহেদি, মারুফ (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..