মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭৮ বার পঠিত

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরেস ঢাকায় তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত ফেরেস প্রধান উপদেষ্টাকে জানান, ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র আছে-  যেগুলোতে এখনো কাজ হয়নি, যা উভয় দেশের জন্য সম্ভাবনাময় হতে পারে।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের পক্ষে ২.৬ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আমরা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এটিকে ভারসাম্যপূর্ণ করতে চাই।’ ব্রাজিল বর্তমানে বাংলাদেশে অন্যান্য আইটেমের মধ্যে চিনি, সয়াবিন এবং কাঁচা তুলা রপ্তানি করে এবং দেশ থেকে বার্ষিক প্রায় ৩০০ মিলিয়ন ডলারের পোশাক পণ্য আমদানি করে। রাষ্ট্রদূত ফেরেস বলেন, ব্রাজিল স্থানীয় বাজারের ওপর প্রভাব না ফেলেই বাংলাদেশে মাংস রপ্তানি করতে পারে, যা বাংলাদেশের জনগণের জন্য প্রোটিনের একটি ভালো উৎস হতে পারে। তিনি গ্রিন এনার্জি, শিক্ষা, প্রতিরক্ষা, কৃষি এবং বিজ্ঞানকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, “আসুন আমরা একসঙ্গে আরও সম্ভাবনার সন্ধান করি।”

রাষ্ট্রদূত ফেরেস গ্লোবাল অ্যালায়েন্স টু পোভার্টি অ্যান্ড হাঙ্গারে (দারিদ্র ও ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক জোট) বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন। বাংলাদেশই প্রথম দেশ, যারা এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে ব্রাজিলকে একটি প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..