সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর হরিরামপুরে পাটক্ষেতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নারীর স্বাবলম্বিতা ও ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আওয়ামী লীগের দোসর বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুনীতি অনিয়ম অভিযোগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ’২৬ অনুষ্ঠিত আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ঘর থেকে তাড়ানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের পরীক্ষা সোমবার

২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের

ঢাকা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬২০৬ বার পঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত এক মাসে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৮০টি বাস সিএনজি চালিত ও এক হাজার ৩২৮টি বাস ডিজেল চালিত। গত ৮ অক্টোবর থেকে গতকাল ৯ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলে। বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম এই তথ্য নিশ্চিত করেন।

অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। ৫ জন বাস চালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন অনুযায়ী একই অপরাধ পুনরায় সংঘটিত করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়েছে।

এই তালিকায় সবচেয়ে বেশি নিয়ম ভেঙেছে বসুমতি-১৬ বার, রাইদা ১৩ বার, পরিস্থান-১১ বার, এমএম লাভলী ও অনাবিল ১০ বার, আলিফ ৯ বার, লাব্বাইক ৮ বার, তুরাগ, বলাকা ও স্বাধীন ৭ বার, প্রজাপতি, রজনীগন্ধা ও শিকড় ৬ বার, আকাশ আজমেরী, মনজিল, প্রভাতি ও বনশ্রী ৫ বার। আসমানী প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি লিংক, রাজধানী গুলিস্তান-গাজীপুর পরিবহন, ভিআইপি বাস ৩ বার করে অপরাধ করেছে। বারবার অপরাধকারী এই বাস কোম্পানিগুলোর রুট পারমিট বাতিলের সুপারিশসহ আইনগত ব্যবস্থা নিতে রিজিওন্যাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..