শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্টে ভয়াবহ টর্নেডোতে ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৩৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ওই টর্নেডোকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন। এই টর্নেডোতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে।

ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ।  টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।

টর্নেডোটি রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ করেছে বলে জানিয়েছে পুলিশ। হপকিন্স কাউন্টিতে প্রচণ্ড বাতাসে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে সেখানকার শেরিফ ম্যাট স্যান্ডারসন স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।

টর্নেডো আঘাত হানার পর কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..