মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অপারেশন ডেভিল হান্টে তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত

দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক সরোয়ার আহমেদ জয় তাড়াইল-সাচাইল ইউনিয়নের সহিলাটি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় তাড়াইল থানা পুলিশের এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এএসআই ইব্রাহিম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সরোয়ার আহমেদ জয় তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। জুলাই বিপ্লবের পর তাড়াইল কলেজের বৈষম্য বিরোধী ছাত্রদের অংকিত দেওয়াল চিত্র বিকৃতি করে ‘‘জয় বাংলা’’ লিখনের মূল হোতা ছিল সরোয়ার আহমেদ জয়।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের অভিযানের অংশ হিসেবে তাড়াইল মুক্তিযোদ্ধ কলেজ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১ কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান ওসি সাব্বির রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..