মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৮৯১ বার পঠিত

মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জন্মসূ্ত্রে মির্জাগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মো. আবু জাফর, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল মান্নান, পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আহসান উল্লাহ পিন্টু শিকদার প্রমুখ।

উপস্থিত বক্তারা মির্জাগঞ্জের উন্নয়ন-অগ্রগতির স্বার্থে দলমত নির্বিশেষে সবার মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর তাগিদ দেন।

তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মির্জাগঞ্জ থেকে অনেকে সরকারের উচ্চ পর্যায়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। অন্যান্য পেশায়ও ভালো করছেন। সেক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে এলাকার জন্য কাজ করা গেলে কোনদিক থেকে দক্ষিণাঞ্চলের এই উপজেলা পিছিয়ে থাকবে না।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটির ইফতারে এসব কথা বলেন বক্তারা।

সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সালাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মাহবুব হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. আবু তালেব ও যুগ্ম সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুজ্জামান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..