সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে শুভ ও সা’দ

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৯৫০ বার পঠিত

আজ ১৫ই মে,বৃহস্পতিবার,কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন টিবিএন ২৪ এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন এবং ডেইলি সান এর স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।এই নির্বাচনের মধ্য দিয়েই ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের মোঃ বাইজীদ হোসেন সা’দ।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান), অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রাকিবুল ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) মোঃ আব্দুল মজিদ (একুশে সংবাদ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..