বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

বরগুনার পাথরঘাটায় নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৯৫৭ বার পঠিত

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে তীব্র জোয়ারে গত ২৯ মে ২০২৫ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধসহ আনুমানিক ২০ মিটার রাস্তা ভেঙে যায়।

এর ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয় পড়ে। এতে উক্ত এলাকার জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়। জনসাধারণের চলাচল পুনরায় সচল করার নিমিত্তে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর তত্ত্বাবধানে ভেঙে যাওয়া বেড়িবাঁধের জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শুরু হয়। আজ সাঁকোটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে উঠার পাশাপাশি ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করা যায়। বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অস্থায়ী সাকো তৈরি করার পরে এলাকার মানুষ অনেক সন্তুষ্ট হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কে এ ধরনের জনকল্যাণমূলক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বরগুনায় নিয়োজিত নৌ বাহিনী কন্টিজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামান (এল) বলেন,নৌবাহিনীর পক্ষ থেকে আমি এখানে নিয়োজিত আছি। আপনারা জানেন গত ২৯ মে ২০২৫ ইংরেজি তারিখে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভেরিবাদের রাস্তার সহ প্রায় ২৫ মিটার রাস্তা ভেঙ্গে গিয়েছিল। পরবর্তীতে এলাকার লোকজন স্থানীয় প্রশাসন এবং আমাদের নৌবাহিনী বরগুনা কণ্টোজেন্ট এর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাঁচটি গ্রাম এবং তিনটি ওয়ার্ড এ গুলোকে সংযুক্ত করার জন্য একটি অস্থায়ী ভিত্তিতে জনসাধারণকে পারাপার করার জন্য একটি অস্থায়ী সাকো নির্মাণ করা হয়েছে।

আশা করি এই ঈদের আগে সাঁকো নির্মাণ করার কারণে চলাচল সুবিধা হবে। বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের জনকল্যাণমূলক কাজে সব সময় নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কাজে নিয়োজিত থাকবে। আমরা আশা করি জনগণ এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও চালু রাখতে পারব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..