মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে যাত্রী হয়রানি যৌথ বাহিনীর অভিযান

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৯০২ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা পালন শেষে কর্মস্থলে ফিরতে লঞ্চ ও বাস ভাড়া অতিরিক্ত নেয়ার বন্ধে বরগুনায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। অভিযানে বরগুনা নৌ কন্টিনজেন্ট সদস্যরা এবং বরগুনা জেলা পুলিশ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে নয়টা থেকে ঢাকাগামী বাস কাউন্টার, লঞ্চঘাট ও বরগুনা বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি বন্ধে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আবু জাহের।

অভিযানে দেখা যায় ঢাকাগামী লঞ্চ গুলোতে বিআইডব্লিউটিএর চাট অনুযায়ী ডেকে জনপ্রতি ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৬০০ এবং ডাবল কেবিন ৩০০০ টাকা করে নেয়া হচ্ছে। ঢাকাগামী বাসকাউন্টার গুলোতে গড়মিল পাওয়া গেলেও যাত্রী প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আবু জাহের বলেন, লঞ্চ গুলোর ভাড়া আদায় সঠিক নিয়মে চললেও বাস ভাড়ার জন্য বিআরটিএ নির্ধারিত চাট অনুযায়ী সায়দাবাদ জনপ্রতি ৭৭৫ টাকা এবং গাবতলি সাভার ৯৫৫ টাকা করে টিকিট কাটার জন্য কাউন্টার গুলোতে বলা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে এরকম কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাস কাউন্টারকে জরিমানা আদায় করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..