বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনায় বিআরটিএর একাধিক মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত

বরগুনায় ঈদুল আযহা পরবর্তী সড়কে যাত্রী হয়রানি ও নির্বিঘ্নে কর্মস্থলে যেতে বিআরটিএর একাধিক ভ্রাম্মমান আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে উচ্চ শব্দের হর্ণ ব্যবহার বন্ধ ও চলাচল উপযোগী করতে বিআরটিএর উদ্যোগে এসকল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ শুক্রবার ১৩ জুন দুপুরে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ নাইম উল চৌধুরী। এসময় মোবাইল কোর্ট কয়েকটি অপরাধের দায় আর্থিক জরিমানা আদায় করে।

জানা গেছে, বরগুনা থেকে সকালে ছেড়ে যাওয়া হানিফ পরিবহন শাহাদাত নামের এক যাত্রীর কাছ থেকে ১০০০ টাকা রেখে টিকেটে ৯৫০ টাকা লেখায় যাত্রী অভিযোগ জানায়। যাত্রীর অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় হানিফ পরিবহন কাউন্টার টিকিট ম্যান মোঃ হেলালকে সড়ক পরিবহন ২০১৮ আইনের ৩১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনার সময় সড়কের ওপর সবজি বিক্রি করায় ১ হাজার, বরগুনা বাকেরগঞ্জ সড়কে উচ্চ শব্দে হর্ণ বাজানোর দায় ১ হাজার টাকা এবং সড়কে চলাচলের অনুমতি না থাকায় ১টি সিএনজিকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..