শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ৭ চালকসহ ১ ব্যবসায়ীকে জরিমানা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮৫০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে ৭ জন চালকসহ ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

অভিযানে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করার জন্য ২ বাস চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ৪ হাজার টাকা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৩ বাস চালককে ৩টি মামলায় ৭ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ট্রাক চালককে ২টি মামলায় ২০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..