রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩০ বার পঠিত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের--------------------ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগ রয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক।

আবেদনে আরও বলা হয়, তারা বিদেশে গেলে ফিরে না আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কা‌দের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রা রহিত করা একান্ত প্রয়োজন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..