রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর বাড্ডায় ৭৬ বয়সী শাশুড়িকে পিটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা: নেপথ্যের নায়ক বাড্ডা থানার এসআই হানিফ! কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের, চারজন তাদের স্বজন সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ ২০২৬–২০২৭ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই উপলক্ষে বাফুফে জরুরি সভা অনুষ্ঠিত দুর্গোৎসব: আজ ও কাল মহাসপ্তমী দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার

সাংবাদিক নেতা সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহার পরলোক গমন: সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৬২ বার পঠিত

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আজকের সংবাদের স্টাফ রিপোর্টার সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহা পরলোক গমন করেছেন।

শুক্রবার (৫ সে‌প্টেম্বর) বিকেল ৩ টায় পটুয়াখালির মির্জাগঞ্জের সুবিদখালিতে তার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতে সুবিদখালি বাজার শশ্মানে তাকে দাহ করা হয়।

সাংবাদিক নেতার বাবার মৃত্যুতে ‘এমজেএফে’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব।

এ ছাড়াও ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকেও সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) এক শোক বার্তায় উভয় নের্তৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..