বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

দেবীগঞ্জে খড়ের গাদায় চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

মো: রাসেল ইসলাম, উপজেলা প্রতিনিধি দেবীগঞ্জ:
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত
দেবীগঞ্জে খড়ের গাদায় চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু--------------- ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে খড়ের গাদার নিচে চাপা পড়ে মো. শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ ও তার গবাদি পশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম চর-তিস্তা পাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে। সকালে তিনি গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির পাশেই খড়ের গাদার নিচে বেঁধে রাখছিলেন। এসময় হঠাৎ বিশাল খড়ের গাদা ভেঙে পরে তার নিচে গরু সহ চাপা পরেন শফিকুল ইসলাম।

পরে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত খড় সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে মৃত্যু হয় শফিকুল ইসলাম ও তার গবাদী পশুর। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, খবর পেয়ে সহকারি পুলিশ সুপার স্যামূয়েল সাংমা সহ পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে নিহত শফিকুল ইসলামের মৃত্যুর সত্যতা পেয়েছেন। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..