সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে দূর হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি

মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬৬ বার পঠিত
আরিল ইসলাম মুন -------------- ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে আরিল ইসলাম মুন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দর এলাকায় নানার বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরিল ইসলাম মুন সোনাকান্দর গ্রামের মো. আলমগীরের মেয়ে। তিনি এবছর ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুনের বাবার বাড়ি এবং নানার বাড়ি একই এলাকায়। মুনের মা প্রবাসী এবং বাবা চাকরিসূত্রে ঢাকায় থাকেন। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে তার পরিবার।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, নিহত আরিল ইসলাম মুনের নানা আইয়ুব আলী খানের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..