বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

মোরেলগঞ্জে যৌতুকের দাবির অভিযোগে গৃহবধূ নির্যাতন, স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে যৌতুকের দাবির অভিযোগে এক গৃহবধূ ও তার ৭০ বছর বয়সী নানাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী জামিয়া আক্তার (২২) স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে।

অভিযোগপত্রে জামিয়া উল্লেখ করেন, ২০২৩ সালের এপ্রিলে প্রবাসফেরত সাব্বির হাওলাদার (২৮)-এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি। সম্প্রতি পাঁচ লাখ টাকা যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে এবং তার নানাকে মারধর করেন। অভিযোগে আরও বলা হয়, যৌতুক না দিলে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেওয়া হয়।

আহত জামিয়া ও তার নানাকে স্থানীয়রা প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার পর ১১ সেপ্টেম্বর রাতে জামিয়ার স্বামী সাব্বির হাওলাদার সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সাব্বিরের বাবা ইয়াসিন হাওলাদার দাবি করেন, বাদীপক্ষ তাদের ছেলেকে নির্যাতন করে উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, জামিয়া সংসারমুখী নন এবং পরিবারের পরামর্শও শোনেন না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..