মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত
মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার---- সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শিল্পী আক্তার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি প্রবাসী স্বামীর সঙ্গে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় বসবাস করে আসছিলেন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পেছনে নিমাইকান্দি আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় শিল্পী আক্তারের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় তার সহযোগী ও কথিত মাদক সম্রাট মাসুদ রানা পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী শিল্পী আক্তারকে গ্রেফতার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত শিল্পী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..