সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আঃ মালেক আকন তাঁর বৈধভাবে ক্রয়কৃত জমি জবরদখল, ওয়াকফকৃত মসজিদের জায়গায় ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি পরিবারের নিরাপত্তা ও আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মোঃ আঃ মালেক আকন জানান, মৌজা দেওপাশা, জে এল নং–৩, এস এ খতিয়ান নং–১৩৬, দাগ নং–৭৭ এ তাঁর ১.৭৭ একর জমি রয়েছে। এর মধ্যে ৬ শতাংশ জমি ২০১৬ সালে বাইতুল মামুর জামে মসজিদের নামে ওয়াকফ করেন। অবশিষ্ট জমিতে তাঁর মাছের ঘের ও গাছপালা রয়েছে।

কিন্তু স্থানীয় রিপন শিকদার দীর্ঘদিন ধরে এ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং–৫৩/২০২৩ দায়ের করেন। তদন্ত ও রায়ে আদালত তাঁর পক্ষে রায় দেন। পরবর্তীতে দায়রা জজ আদালতেও (রিভিশন মামলা নং–২২১/২০২৩) ১৭ জানুয়ারি ২০২৪ তারিখে তাঁর পক্ষে রায় দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, রিপন শিকদার ও তাঁর সহযোগীরা ওয়াকফকৃত মসজিদের জায়গায় ঘর নির্মাণ করে এবং চলতি বছরের ২০ আগস্ট রাতে তা আংশিক ভেঙে ফেলে। এর পর রিপনের বাবা হাফেজ শিকদার দ্রুত বিচার আদালতে মামলা (নং–১২৩/২৫) করে তাঁকে ১ নং আসামি করেন।

সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর সুজন আলম, সুজনের স্ত্রী হাসি আলমসহ ১২০–১৩০ জন বহিরাগত লোক ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করতে আসে। এ সময় ১০–১৫টি মোটরসাইকেলে ভাড়াটে লোকজন মহড়া দেয় এবং তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে গ্রেফতারকৃত ব্যক্তিদের ছেড়ে দেয় বলে অভিযোগ করেন মালেক আকন।

তিনি আরও বলেন, অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও দখলকৃত জমিতে কাজ করছে। বিভিন্ন সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে মোঃ আঃ মালেক আকন অবিলম্বে আদালতের রায় কার্যকর, ওয়াকফকৃত মসজিদের জমি উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..