সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

মুরাদনগরে অটোরিকশা চালক হত্যায় তীব্র ক্ষোভ

রাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮৭৩ বার পঠিত
খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “খুনিদের ফাঁসি চাই” এ স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার জেলা পরিষদ মার্কেট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দীঘিরপাড়, কাউন্নামুড়ি ও ধনপতিখোলা গ্রামের শত শত মানুষ অংশ নেন। নিহত মেহেদীর মা জোছনা বেগম, ভাই মাহবুব হাসানসহ স্বজনরা মানববন্ধনে উপস্থিত হয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রেফতার হওয়া হেলাল ও খায়রুল ছাড়াও আরও অনেকেই এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তাই প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার আহ্বান জানান তারা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মক্কা ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধের পাশে মাটি খুঁড়ে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। দীর্ঘদিন মাটির নিচে থাকায় লাশটি কঙ্কালে পরিণত হয়। মৃতদেহের সাথে থাকা কাপড়চোপড় দেখে পরিবারের সদস্যরা মেহেদীকে শনাক্ত করেন। এসময় হৃদয়বিদারক কান্নায় ভেঙে পড়েন তার মা ও স্বজনরা।

নিহত মেহেদী হাসান উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফা মিয়ার বড় ছেলে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি।

গত ১১ আগস্ট রাতে বাঙ্গরা বাজার থেকে যাত্রী নিয়ে বের হয়ে অটোরিকশাসহ নিখোঁজ হন মেহেদী হাসান (১৮)। পরদিন পরিবার থানায় জিডি করে। নিখোঁজের ২০ দিন পর পুলিশ মাটি খুঁড়ে তার কঙ্কাল উদ্ধার করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..