বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

চিলমারীতে “নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তুহিন আলম মুকুল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত
চিলমারীতে "নিরাপদ সড়ক দিবস" উপলক্ষে রেলি ও আলোচনা সভা.......................ছবি: সংগৃহীত

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও নিরাপদ সড়ক দিবস- ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে, একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়ে, উপজেলা পরিষদের হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা এলজিইডির প্রকৌশলী জুলফিকার রহমান জুয়েল, প্রশাসনিক কর্মকর্তা নাসিম উদ্দিন, সহ-অধ্যাপক ও চিলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। বক্তারা আরও বলেন, প্রতিদিন হাজারো প্রাণ ঝরে যাচ্ছে সড়কে অবহেলা ও বেপরোয়া গতির কারণে এবং আমাদের জিএস ও অটো ষ্টানে অনেক সময় যাত্রীদের টানাটানি মুখে পরতে হয়। আমাদের সবার সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে বলে জানান বক্তরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..