বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

নীলফামারীর ডোমারে সেবা ক্লিনিক এ সিজারের রোগীর রক্ত ক্ষরণে নারীর মৃত্যু

মো: রাসেল ইসলাম, উপজেলা প্রতিনিধি (দেবীগঞ্জ):
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত
নীলফামারীর ডোমারে সেবা ক্লিনিক.......................ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র সেবা ক্লিনিক-এ সিজার অপারেশনের পর এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত নারীর পরিবার অভিযোগ করেছে, অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই নারীর সিজার অপারেশন করা হয়। তবে রাতের দিকে তার অবস্থা খারাপ হতে থাকে এবং আজ ভোর ৫টার দিকে তিনি মারা যান।

মৃত নারীর আত্মীয়-স্বজনদের দাবি, সিজারের পর রক্তক্ষরণ শুরু হয়েছিল, কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ তা গুরুত্ব দেয়নি। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো জীবন বাঁচানো সম্ভব হতো বলে তাদের ধারণা।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..