বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

কুড়িগ্রামে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু,বিচারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ও এলাকা বাসীর বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮৭৫ বার পঠিত
কুড়িগ্রামে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু,বিচারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ও এলাকা বাসীর বিক্ষোভ .........................ছবি সংগৃহীত

কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেয় নিহতের পরিবারসহ শত শত নারী পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছাঃ রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ অনেকে।

মানববন্ধনে নিহতরের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে চলতি মাসের ২০ তারিখ রংপুরে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এই হত্যায় স্কুলের প্রধান শিক্ষক, অফিস সহকারী আমিনুর ও এলাকার সফিকুল ইসলাম জড়িত আছে।

এই হত্যাকান্ডে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষ তাদের ফাঁসি চাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..