মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

নান্দাইলে বিএনপি নেতা মোখলেছুর রহমান খান মুকুলের ইন্তেকাল

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত
বিএনপি নেতা মোখলেছুর রহমান খান মুকুল...............ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা আউটারগাতী কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মো: মোখলেছুর রহমান খান মুকুল শনিবার রাত ১১ ঘটিকায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আজ রবিবার বেলা ২ ঘটিকায় আউটারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানের সমাহিত করা হয়।

জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী মো: মোখলেছুর রহমান খান মুকুলের জানাযার নামাযে সর্বস্তরের লোকজন অংশ নেয়। তাঁর মৃত্যুতে নান্দাইল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপির ) বিএনপির মনোনয়ন প্রাপ্ত আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরী শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য মো: মোখলেছুর রহমান খান মুকুল রাজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিক মো: আব্দুল আহাদ খানের ছোট ভাই এবং বর্তমান রাজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম খানের বড় ভাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..