রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই, মামলা দায়ের আজ আন্তর্জাতিক নারী দিবস আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি, দুই পক্ষের মধ্যে উত্তেজনা একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির নেতা শেখ খায়রুল কবিরের শুভেচ্ছা মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা, অস্ত্রসহ সিএনজি আটক বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেতাগীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে স্বাধীনতার সুর্বন জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্বা কমপ্লেক্সে মুক্তিযোদ্বা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩১৫) মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান , যুদ্ধকালীন মুক্তিযোদ্বা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোতালেব সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহামুদ হোসেন লিটু এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুহৃদ সালেহীন আরো উপস্থিত ছিলেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক সিকদার,উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামিম। সঞ্চালনা করেন বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম পিন্টু। অনুষ্ঠান শেষে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য সুলতানা নাদিরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..