বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

বেতাগীতে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ পালিত

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭০ বার পঠিত

“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলা সমাজসেবার বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ ১৪-২১ ডিসেম্বর ২০২১ উদযাপন করা হয়।

রোববার বিকেল চারটায় বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেতাগী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান এবং বিশেষ অতিথি কাজী মোঃ ইব্রাহিম, উপপরিচালক জেলা সমাজসেবা, বরগুনা উপস্থিতিতে ৫৯ জন সুবিধা ভোগীদের মধ্যে মাঝে ১৬ লক্ষ ২৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ আলি, সহকারি পরিচালক জেলা সমাজসেবা বরগুনা, মোঃ আমিনুল ইসলাম পিন্টু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, জেলা সমাজসেবা অফিস, মোঃ মাসুম বিল্লাহ সমাজসেবা অফিসার বেতাগী,এবং সাংবাদিক বৃন্দসহ আরও অনেক উপজেলা পর্যায়ে ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..